IELTS listening test একটি ব্রেইন খেলা মাত্র!
Strategies from personal experience of IELTS listening test, which can make anyone prosper in this criteria.
যে কেউই এই exam এ ভালো করতে পারে কিন্তু তবুও প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এই বিষয়ে খারাপ রেজাল্ট করে ও হতাশায় ভোগে।তাহলে কোথায় সমস্যা? স্টুডেন্ট এ সমস্যা নাকি টিউশনে সমস্যা। সত্য হলো IELTS এর Listening test এ প্রশ্ন এমনভাবে বানানো হয় যাতে আপনি ভ্রান্ত হয়ে ভুল উত্তরটি দাগিয়ে আসুন।তাই তাদের এই সিক্রেট চালাকিগুলো জেনে গেলে আপনিএ IELTS Listening test এ ভালো স্কোর করতে পারবেন। তখন আর মনেই হবে না যে স্ক্রিপ্টে কি বলল তা শুরু না হতেই শেষ হয়ে গেছে।
টিপ-১
তাড়াহুড়ো করে উত্তর লেখা যাবে না।
এমন অনেক স্ক্রিপ্ট আছে যেখানে কথোপকথনে ভুল উত্তর নিয়ে বেশি সময় ধরে কথা বলে। অপরদিকে সঠিক উত্তরটি মাত্র ১বার বলে। কোনো option নিয়ে বেশিক্ষণ কথা বলার অর্থ এই নয় যে তা সঠিক। তাই পুরোটা শুনুন।
যেমনঃ
What was the price of the ticket?
A) 1USD B)0.5$ C) 0.9$
Script:
Person 1 : I always buy tickets for 1 $ even after knowing that they are expensive . Even an elderly woman next to me was arguing about the price. Thankfully, the station master knows me well as a daily passenger. So he gave me an offer of 10% that day.
Person2: So it cost you 0.9USD?
Person1: Yes
এক্ষেত্রে প্রথম লাইনে যদি আপনি 1Dollar শব্দটি শুনেই দাগিয়ে ফেলেন তবে উত্তরটি ভুল হবে।
টিপ-২
Singular & Plural এর দিকে মনোযোগ দিন।
বেশিরভাগ শিক্ষার্থীই সঠিক উত্তর লিখে আসে কিন্তু শব্দের শেষে s বা es যোগ করা বা না করার কারণে সম্পূর্ণ উত্তর কেটে দেএয়া হয়। এক্ষেত্রে সঠিক উত্তর লিখলেই হয় না বরং সঠিক ফর্মটিও লিখতে হবে।
যেমনঃ The new station master never manages _______ of chattogram trains.
Script: Person1 : The station service was awful as a 12 years old boy is often sent for ticket services instead of the new station master himself . I wanted to buy a ticket to chattogram, Yesterday . The little kid was confused about the tickets and unfortunately gave me a ticket to Dhaka.
এক্ষেত্রে প্রথম দুই বার টিকেট বলায় অনেকে singular form টি লিখে আসেন। কিন্তু শেষ পর্যন্ত শুনলে বোঝা যায় আসলে কথোপকথনে একটি টিকেট নয় বরং অনেকগুলো টিকেট নিয়ে কথা বলা হয়েছে।
এছাড়াও অনেকে আছে, এরকম সঠিক উত্তর লেখার পর পরের কথা গুলো মনোযোগ দিয়ে শুনেন না। এটি সর্বাধিক এড়িয়ে চলা দরকার। কেননা সঠিক উত্তর বলার পর স্ক্রিপ্ট এ উত্তরের সংখ্যা , অতীত নাকি বর্তমান এ ধরনের তথ্যও দিয়ে থাকে।
মোট কথা , ভালো band এর জন্য practice এর প্রয়োজন অনেক| আর শোনার সময় শুধু শুনলেই হবে না , কি বলছে তাও ভালোভাবে বুঝতে হবে।
0 Comments