Discover the premium world of WeekMotion! Login now to unlock exclusive features, premium tools, and a personalized experience.
তোমার মূল্য তুমি ঠিক করো – এক রত্ন পাথরের জীবনের গল্প - WeekMotion

তোমার মূল্য তুমি ঠিক করো – এক রত্ন পাথরের জীবনের গল্প

একজন হতাশ ব্যক্তির জীবনের গভীর প্রশ্ন "আমার মূল্য কত?"। এক বিজ্ঞ লোকের দেওয়া রত্ন পাথরের মাধ্যমে সে শিখে নেয়, জীবনের আসল মূল্য নির্ভর করে আমরা নিজেকে কোথায় ও কার মাঝে রাখি। এ এক প্রেরণাদায়ক গল্প..

228 Views
03 July 2025
তোমার মূল্য তুমি ঠিক করো – এক রত্ন পাথরের জীবনের গল্প - article on WeekMotion
READ MORE IN Stories & Motivation

এক রত্ন পাথরের জীবনের গল্প

এক ব্যক্তি খুবই হীনমন্যতায় ছিল। সে সবসময় অনুভব করত যে সে অন্যদের তুলনায় কম গুরুত্বপূর্ণ এবং তার জীবনের কোন মূল্য নেই। একদিন সে একজন বিজ্ঞ লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করল আমার জীবনের মূল্য কি? বিজ্ঞলোক তাকে একটি রত্ন পাথর দিলেন এবং বললেন, যদি তুমি তোমার জীবনের মূল্য জানতে চাও তাহলে এই পাথরটি বাজারে নিয়ে যাও। যদি কেউ দাম জিজ্ঞাসা করে কোন কথা বলবে না। শুধু তোমার দুটি আঙ্গুল তুলে দেখাবে। লোকটি লোকের কথামতো বাজারে গেল। সে বাজারের এক কোণে দাঁড়িয়েছিল যেখানে অনেক লোক তার পাশ দিয়ে যাতায়াত করছিল। 

তখন এক মহিলা তার কাছে এসে জিজ্ঞাসা করল পাথরটির মূল্য কত? লোকটি কোন কথা বলল না। শুধু তার দুই আঙ্গুল তুলে ধরল। মহিলা বলল, 200 টাকা। আমি এটি নেব। লোকটি অবাক হয়ে বিজ্ঞ লোকের কাছে ফিরে গেল এবং বলল, বাজারে এক মহিলা ছিল যে 200 টাকা দিতে চেয়েছিল পাথরটির জন্য। বিজ্ঞ লোক বললেন এখন তুমি নিলাম কেন্দ্রে যাও। যদি কেউ দাম জিজ্ঞাসা করে কোন কথা বলো না শুধু তোমার দুই আঙ্গুল তুলে ধরবে । লোকটি নিলাম কেন্দ্রে গেল এবং হোলের মধ্যে পাথরটি নিয়ে দাঁড়িয়ে থাকল। এক ঘন্টা পর এক বৃদ্ধ লোক তার কাছে এসে বলল, স্যার, আপনি কি এই পাথরটি বিক্রি করার চিন্তা করছেন?

যদি হ্যাঁ। কত দাম হবে এই পাথরের? লোকটি কোন শব্দ করল না। শুধু তার দুই আঙ্গুল তুলে ধরল। বৃদ্ধ লোকটি বলল 2০০০ টাকা আমি এটি নিতে চাই। লোকটি আবার অবাক হয়ে বিজ্ঞ লোকের কাছে ফিরে গেল এবং বলল নিলাম কেন্দ্রে এক বৃদ্ধ লোক 2০০০ টাকা দিতে চেয়েছিল পাথরটির জন্য। বিজ্ঞ লোক বললেন, বেশ এখন আমি চাই তুমি পাথরটি শহরের জুয়েলারির দোকানে নিয়ে যাও। যদি কেউ দাম জিজ্ঞাসা করে শুধু তোমার দুই আঙ্গুল তুলে ধরবে । লোকটি শহরের রত্নের দোকানে গেল। দোকানদার পাথরটি দেখল এবং উত্তেজিত হয়ে বলল, এত সেই পাথর যা আমি বহু বছর ধরে খুঁজছি। এর দাম কত? লোকটি কোন কথা বলল না।

শুধু তার দুই আঙ্গুল তুলে ধরল। দোকানদার বলল, 2 কোটি টাকা। আমি এটি কিনবো। লোকটি যা শুনল তা বিশ্বাস করতে পারলো না। সে বিজ্ঞ লোকের কাছে ফিরে গিয়ে বলল, রত্নের দোকানের মালিক দুই কোটি দিতে চেয়েছিল পাথরটির জন্য। বিজ্ঞ লোক হাসলেন এবং বললেন এখন কি তুমি বুঝতে পেরেছ তোমার জীবনের মূল্য? তোমার জীবনের মূল্য তুমি নিজেকে কোথায় রাখছো তার উপর নির্ভর করে। তোমার মূল্য 200 টাকা বা 2 কোটি হতে পারে এটা তোমার উপর নির্ভর করে। 

কিছু মানুষের কাছে তুমি উড়ন্ত মেঘের মতো। তারা তোমাকে ব্যবহার করবে --- ভুলে যাবে এবং তাদের কাছে তোমার কোন মূল্য নেই। কিন্তু কিছু মানুষের জন্য তুমি তাদের সবকিছু। তারা তোমাকে খুব মূল্য দেবে। তারা কখনো তোমাকে ছেড়ে যাবে না। তাই এটা তোমার উপর নির্ভর করে তুমি জীবনে নিজেকে কোথায় রাখবে এবং কিভাবে নিজেকে মূল্যবান করে তুলবে। আমাদের জীবনেও আমাদের প্রত্যেকেরই এক অসাধারণ মূল্য আছে। আমাদের জীবনকে সেই জায়গায় ব্যবহার করতে হবে যেখানে এটি সবচেয়ে বেশি মূল্যবান। কারণ কিছু জায়গায় বা কিছু মানুষের কাছে আমরা গুরুত্ব না পাওয়া মানে এই নয় যে আমাদের জীবনের কোন মূল্য নেই। 

Jagatbarta  verified author
Written by Jagatbarta

Verified Content Specialist at Weekmotion. Passionate about sharing authentic insights, trending updates, and helpful guides to empower and inform our global community.

0 0

0 Comments

No comments found

Related Articles