Discover the premium world of WeekMotion! Login now to unlock exclusive features, premium tools, and a personalized experience.
অতীতের অন্ধকারের মুখোমুখি আমাদের সময় - WeekMotion

অতীতের অন্ধকারের মুখোমুখি আমাদের সময়

আজকে আমরা যে সত্যের মুখোমুখি হচ্ছি, সেটা সহজ নয়। কিন্তু একবার যদি আমরা সাহস করে অতীতের অন্ধকারকে চোখে চোখ রেখে দেখতে পারি, তাহলেই সম্ভব — এক নতুন ভোর।..

277 Views
29 July 2025
অতীতের অন্ধকারের মুখোমুখি আমাদের সময় - article on WeekMotion
READ MORE IN News & Politics

আমরা সবাই এখন একটা আধুনিক যুগে বাস করছি। আমাদের হাতে স্মার্টফোন, সামনে ইন্টারনেট। কিন্তু কখনো কি ভেবেছেন ? —এই আলোর নিচেই কত অন্ধকার লুকিয়ে আছে? আমাদের সমাজে আজ যে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে, সেগুলোর জন্ম কিন্তু এই কয়েক বছর আগে হয়নি। এই সমস্যাগুলোর শেকড় লুকিয়ে আছে বহু পুরনো সেই অতীতে, যেটা আমরা অনেকেই ভুলে গেছি ।

আমরা অনেকেই ভাবি, ইতিহাস মানেই পরীক্ষার বিষয়। সত্যিকার অর্থে:  ইতিহাস আমাদের ঘরের ভেতরে, রাস্তায়, রাজনীতিতে, এমনকি আমাদের চিন্তাভাবনায়ও রয়ে গেছে। যেমন ধরুন— আমরা আজও ভাষার মর্যাদা দিতে শিখিনি, অথচ ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে। আমরা আজও সৎ রাজনীতির স্বপ্ন দেখি, অথচ যারা জাতিকে ধ্বংস করেছে, তারা আজও ক্ষমতায় বসে আছে। আমরা বলি "সব ধর্মের মানুষ সমান", অথচ সমাজে আজও সাম্প্রদায়িকতা জ্বলছে।

এইসব সমস্যা হঠাৎ করে আসেনি। এগুলো সেই অন্ধকার অতীতেরই রক্তমাখা উপহার, যেগুলো আজও আমাদের সামনে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দেয়।

একটা কথা আছে—“যে জাতি তার ইতিহাস জানে না, সে জাতি আবার সেই একই ভুল করে।”

আজ আমরা যদি অতীতের অন্যায়, ভুল সিদ্ধান্ত, রাজনৈতিক দুর্নীতি, সাম্প্রদায়িকতা, শোষণ, শিক্ষা ও ন্যায়ের অবমূল্যায়ন ভুলে যাই—তাহলে আমাদের ভবিষ্যৎ কেমন হবে? আজকের তরুণ প্রজন্ম যদি না জানে তারা কাদের উত্তরসূরি, তাহলে কীভাবে তারা ভবিষ্যতের পথ দেখাবে?

যতই আমরা ভাবি “ওসব পুরনো কথা, এখন সময় বদলেছে”। সময় বদলালেও অনেক মনোভাব, চিন্তা আর ব্যবস্থাপনা আগের মতোই থেকে গেছে। আজ যারা অন্যায় করে পার পেয়ে যায়, কাল তারা আইন বানায়। যারা সত্য বলে কণ্ঠ হারায়, তাদের কথা ইতিহাস লেখে না। এই ব্যবস্থার জন্ম কিন্তু এখন হয়নি, বরং অতীতেই তার ভিত্তি রাখা হয়েছে।

সমাধান একটাই— আমাদের সাহস করে অতীতের চোখে চোখ রেখে তাকাতে হবে। ভুলগুলোকে স্বীকার করতে হবে। নতুন প্রজন্মকে সেই শিক্ষা দিতে হবে যেন তারা শুধু বইয়ে নয়, বাস্তবেও ইতিহাস থেকে শিক্ষা নেয়।

শুধু মুখে না, কাজে প্রমাণ দিতে হবে—আমরা অতীত থেকে আলাদা হতে চাই। নতুন প্রজন্মকে সেই শিক্ষা দিতে হবে যেন তারা শুধু বইয়ে নয়, বাস্তবেও ইতিহাস থেকে শিক্ষা নেয়। আমরা অতীত থেকে আলাদা হতে চাই।

আমরা অতীত বদলাতে পারি না। ভুলগুলো মুছে ফেলা যায় না। কিন্তু আমরা পারি সেই ভুল থেকে কিছু শিখে ভবিষ্যৎকে সুন্দর করতে। আজ যদি আমরা সত্যের মুখোমুখি হই, তাহলেই কাল আমরা গর্ব করে বলতে পারবো—

“হ্যাঁ, আমরা মুখোমুখি হয়েছিলাম অতীতের অন্ধকারের… আর সেখান থেকেই আলো নিয়ে এসেছি আমাদের সময়ে।”

Jagatbarta  verified author
Written by Jagatbarta

Verified Content Specialist at Weekmotion. Passionate about sharing authentic insights, trending updates, and helpful guides to empower and inform our global community.

0 0

0 Comments

No comments found

Related Articles