Discover the premium world of WeekMotion! Login now to unlock exclusive features, premium tools, and a personalized experience.
পতেঙ্গায় ১০ হাজার পিস ইয়াবা ও দেশীয় ****সহ ৪ জন মাদক কারবারি আটক.... - WeekMotion

পতেঙ্গায় ১০ হাজার পিস ইয়াবা ও দেশীয় ****সহ ৪ জন মাদক কারবারি আটক....

গোপন সংবাদের ভিত্তিতে  ১০ জুলাই  বিকাল ৫ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।....

198 Views
11 July 2025
পতেঙ্গায় ১০ হাজার পিস ইয়াবা ও দেশীয় ****সহ ৪ জন মাদক কারবারি আটক.... - article on WeekMotion
READ MORE IN News & Politics

অভিযান চলাকালীন এই এলাকায় ৪ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে অভিযানিক দল কর্তৃক এসব ব্যক্তিদের তল্লাশি করে ১ টি প্লাস্টিকের বস্তা হতে ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ও ৪ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে এখানে এলাকায় অবস্থান করছিল।

শুক্রবার ১১ জুলাই ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Bnews verified author
Written by Bnews

Verified Content Specialist at Weekmotion. Passionate about sharing authentic insights, trending updates, and helpful guides to empower and inform our global community.

0 0

0 Comments

No comments found

Related Articles