Discover the premium world of WeekMotion! Login now to unlock exclusive features, premium tools, and a personalized experience.
ডিপ্লোমা ৩য় সেমিস্টার ম্যাথমেটিক্স ৩: ২০২৫ সালের সুপার শর্ট সাজেশন.. - WeekMotion

ডিপ্লোমা ৩য় সেমিস্টার ম্যাথমেটিক্স ৩: ২০২৫ সালের সুপার শর্ট সাজেশন..

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৩য় সেমিস্টারের ম্যাথমেটিক্স ৩ (Mathematics 3) বিষয়ের জন্য ২০২৫ সালের বোর্ড পরীক্ষায় সম্ভাব্য ৫১টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের সুপার সাজেশন। পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ..

ডিপ্লোমা ৩য় সেমিস্টার ম্যাথমেটিক্স ৩: ২০২৫ সালের সুপার শর্ট সাজেশন.. - article on WeekMotion
READ MORE IN Education

Diploma 3rd Semester Mathematics 3 Super Short Suggestion ২০২৫

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং: পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ গাইড

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৩য় সেমিস্টারের গণিত ৩ (Mathematics 3) বিষয়টি বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে ২০২৫ সালের বোর্ড পরীক্ষার জন্য ৫১টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের একটি সুপার শর্ট সাজেশন তুলে ধরা হলো যা পরীক্ষার প্রস্তুতিতে দারুণ সাহায্য করবে।

এই প্রশ্নগুলো বহুবার পরীক্ষায় এসেছে। প্রতিটি প্রশ্ন ভালোভাবে চর্চা করুন।

আপডেট নিউজ ও বোর্ড পরীক্ষার সাজেশন পেতে এখনই টেলিগ্রামে যুক্ত হোন: https://t.me/DiplomaDiary

অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ (Total: ৫১টি)

  1. X পরিসীমাবিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের ক্ষেএফল কত?
  2. একটা সমবাহু ত্রিভুজের ক্ষেএফল 9√3 হলে এর পরিসীমা কত?
  3. একটা সমকোণী ত্রিভুজের ভূমি 4 মিটার এবং অতিভুজ 10 মিটার হলে ক্ষেএফল কত?
  4. একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 15,12,13 একক হলে এর ক্ষেত্রফল কত?
  5. একটা ত্রিভুজের বাহু তিনটি a,b,c এবং এর পরিবৃত্তের ব্যাসার্ধ R হলে এর ক্ষেত্রফল কত?
  6. একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10√2 সেন্টিমিটার হলে বর্গক্ষেএটির ক্ষেএফল কত?
  7. একটা সামান্তরিকের ক্ষেএফল 62 বর্গসেন্টিমিটার।এর ভূমি 20 সেমি হলে উচ্চতা কত?
  8. চতুর্ভুজের একটা কর্ণ d এবং কর্ণের দুটি অফসেট যথাক্রমে P1 , P2 হলে চতুর্ভুজের ক্ষেএফল কত হবে?
  9. বৃওে অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখ ।
  10. একটি চতুর্ভুজের কর্ণ দুটি 20 ও 16 সেমি। তারা পরস্পর লম্ব হলে চতুর্ভুজের ক্ষেত্রফল কত?
  11. একটি রম্বসের অর্ধকর্ণ দুটি 16 মি এবং 32 মি হলে এর পরিসীমা নির্ণয় কর । বাহুর দৈর্ঘ্য কত ?
  12. একটি রম্বসের ক্ষেত্রফল 81 বর্গ মি । এর ভূমি 27 বর্গমি হলে এর উচ্চতা কত?
  13. একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য 13 cm এবং একটি কর্ণ 28 cm হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  14. একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 6073 বর্গসেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত ?
  15. সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য a হলে এর ক্ষেত্রফলের সূত্রটি লেখ।
  16. সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য হলে এর বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত ?
  17. একটি সুষম ষড়ভুজের পরিসীমা 30 মি হলে এর ক্ষেত্রফল নির্ণয় কর ।
  18. সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোনগুলোর সমষ্টি কত সমকোন?
  19. সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোনের পরিমাণ কত ?
  20. একটি সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে এর ক্ষেএফল কত।
  21. একটি চাকার ব্যাস 2 মি হলে, 15 বার আবর্তনে কত মিটার পথ অতিক্রম করবে ?
  22. একটি বৃত্তের পরিধি ৪৪ সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ ও ক্ষেএফল নির্ণয় কর ।
  23. একটি বৃত্তকলার ক্ষেএফল 28 বর্গ সেমি এবং ব্যাসার্ধ 7 সেমি হলে, চাপের দৈর্ঘ্য কত?
  24. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের একবাহু কত?
  25. একটি বৃত্তের ক্ষেএফল যত বর্গ একক পরিধি তত একক থাকলে এর ব্যাস নির্ণয় কর।
  26. একটি ঘনকের কর্ণ 3√3 সেমি হলে এর আয়তন নির্ণয় কর।
  27. একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত ?
  28. একটি ঘনকের ধারের দৈর্ঘ্য 2 মি হলে এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত ?
  29. একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 9সেমি. 6 সেমি ও 2 সেমি হলে এর কর্ণের দৈর্ঘ্য কত ?
  30. একটি ঘনকের কর্ণ 3 মি হলে, এর ধারের দৈর্ঘ্য নির্ণয় কর।
  31. একটি বাক্সের ভিতরের প্রত্যেক পার্শ্বের মাপ 4 সেমি। 2 সেমি 2 সেমি x 2 সেমি আকৃতির যতগুলো বাক্স এতে রাখা যাবে তার X সংখ্যা কত ?
  32. প্রিজমের আয়তন 128 ঘনমিটার এবং এর উচ্চতা 400 সেমি হলে এর ভূমির ক্ষেএফল কত?
  33. একটি প্রিজমের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্রটি লেখ।
  34. a ধারবিশিষ্ঠ ষড়ভুজাকৃতি সমপ্রিজমের আয়তন কত?
  35. প্রিজমের আয়তনের সূত্রটি লেখ ।
  36. × ধারবিশিষ্ঠ ত্রিভুজাকৃতি প্রিজমের আয়তন কত ?
  37. সমপ্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্রটি লেখ।
  38. একটি সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্রটি লেখ।
  39. সিলিন্ডারের ভূমির ব্যাস 4 সেমি এবং উচ্চতা 3 সেমি হলে আয়তন নির্ণয় কর।
  40. একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 10 সেমি এবং উচ্চতা 25 সেমি হলে এর বক্রতলের ক্ষেত্রফল কত?
  41. একটি পিরামিডের ভূমির ক্ষেএফল 50 বর্গ সেমি এবং উচ্চতা 15 সেমি হলে, এর আয়তন কত ?
  42. a ধারবিশিষ্ঠ একটি চতুস্তলকের আয়তনের সূএটি লেখ।
  43. চতুস্তলকের আয়তনের সূত্রটি লেখ।
  44. একটি গোলকের ব্যাসার্ধ 6 সেমি হলে এর আয়তন কত?
  45. একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 616 বর্গ সেমি হলে এর ব্যাস ও আয়তন কত ?
  46. 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ঠ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  47. কোণের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটি লেখ ।
  48. 3 সেমি ব্যাসার্ধ ও 4 সেমি উচ্চতাবিশিষ্ট একটি সমবৃওভূমিক কোণের হেলানো উন্নতি কত ?
  49. কনিক কাকে বলে ? y² = 6x পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত ?
  50. y² = 8x পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় কর। উপকেন্দ্ৰিক লম্বের দৈর্ঘ্য কত?

শেষ কথাঃ

এই অতি সংক্ষিপ্ত প্রশ্নসমূহ পরীক্ষার আগে অন্তত একবার হলেও দেখে নিন। এগুলো ডিপ্লোমা পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অত্যন্ত কার্যকর।

আপডেট সাজেশন, বোর্ড প্রশ্ন ও টিপস পেতে এখনই টেলিগ্রাম চ্যানেল Diploma Diary তে যুক্ত হোন।

ডিপ্লোমা ডায়রি verified author
Written by ডিপ্লোমা ডায়রি

Verified Content Specialist at Weekmotion. Passionate about sharing authentic insights, trending updates, and helpful guides to empower and inform our global community.

0 0

0 Comments

No comments found

Related Articles