প্রতিযোগিতার এই যুগে প্রযুক্তি যেন তাঁর নতুন নতুন খেলা দেখাতে উঠে পড়ে লেগেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে ঘরে বসে হাতের নাগালেই পেয়ে যাচ্ছে সবকিছু এমনকি স্কুল, কলেজ, অফিস এর কাজ পর্যন্ত ঘরে বসেই করে ফেলছে। তবে প্রযুক্তি কি নিজে থেকেই নিজের উৎকর্ষ সাধন করছে? কখনোই না। এর পেছনে প্রচুর মানুষের কঠোর পরিশ্রম ও মেধা লুকিয়ে আছে। শুধু যে উন্নত দেশগুলোর ই অবদান আছে এর পেছনে তা নয়। আমাদের বাংলাদেশও এই বিষয়ে পিছিয়ে নেই। গড়ে উঠছে হাজার হাজার তরুণ উদ্যোক্তা। যাদের অবদান অনেকের ই আমাদের অজানা। আজকে তেমনই একজন টগবগে তরুণ যার স্বপ্ন আকাশছোঁয়া বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উচুঁ করতে উঠে পড়ে লেগেছে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো।
বুকে অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রম করলে সাফল্যের দেখা মেলেই কথাটি প্রমাণ করে দেখিয়েছে গাজীপুর মেট্রোপলিটন কলেজ এর বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সজীব সিকদার। ছোটবেলা থেকেই তাঁর ঝোঁক ছিল কম্পিউটার এর উপর। ইংলিশে দক্ষতা থাকায় নিজের জ্ঞান দিয়েই ২০১৮ সালে অষ্টম শ্রেণীতে থাকাকালীন মাত্র ১৩ বছর বয়সেই তৈরি করে ফেলে elaxux BD নামের ইংরেজি শেখার অ্যাপ। সহজ সরল সাবলীল ভাবে ইংরেজি বলা ও লেখার উপায় নিয়েই মূলত অ্যাপটি বানানো হয়। বর্তমানে ১২ হাজারের ও বেশি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে অ্যাপটি। তবে সেখানেই থেমে থাকে নি এই তরুণ। অ্যাপ তৈরিকে এক প্রকার নেশা বানিয়ে ফেলেছে। নতুন নতুন সব অ্যাপ তৈরিতে যেনো তার জুড়ি নেই। Film text ocr, notes app মিলিয়ে এখন পর্যন্ত ৪২ টিরও বেশি অ্যাপ তৈরি করে elaxux নামের নিজের বিজনেস ওয়েবসাইট এ প্রকাশ করেছে। হাজারো তরুণের আদর্শ সজিব সিকদার আকাশছোঁয়া স্বপ্নকে বুকে লালন করে এগিয়ে যাচ্ছে। একদিন এই লাল সবুজের পতাকাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে এসব সজীবের মতোই অসংখ্য তরুণ তরুণী। যাঁরা নিজেদের শখকে স্বপ্নে পরিণত করে এগিয়ে যাচ্ছে আগামীর পথে।
কলেজ পড়াকালীন বাংলাদেশী তরুণ জনপ্রিয় অ্যাপ বানিয়ে তাক লাগিয়ে দিলেন
Up next
Autoplay
Sandiya12
12 Views • 06 May 2026
Opurbo
223 Views • 01 March 2026
Munni Rahman.
113 Views • 12 February 2026
Momen
337 Views • 17 January 2026
Ayra San
257 Views • 06 January 2026
tufajjol
117 Views • 24 December 2025
BD finance
719 Views • 04 December 2025
linkon26
342 Views • 22 October 2025
Eva Mariya
304 Views • 02 October 2025
হিজাব পরার নিয়ম দেখিয়ে দিলেন আল্লামা হাসান জামিল | তাসলিমা মার্কা হিজাবী ও ফ্যাশন বোরকা episode 2
এসো সবাই দিনের পথে-
87 Views • 17 September 2025
এসো সবাই দিনের পথে-
181 Views • 15 September 2025
kazolg
230 Views • 10 September 2025
rakibfun
159 Views • 02 September 2025
Share
Embed
Report
🥺
AdBlocker Detected
We noticed you are using an AdBlocker. We rely on ads to keep Weekmotion free and high-quality for everyone.
Please disable your AdBlocker and refresh the page to continue watching.

SORT BY-
Top Comments
-
Last Comments