সুন্দরবন জাহাজ ভ্রমণ । Sundarban Travel । Sea Pearl Cruise Ship । Khulna। Sundarban Travel Guide
সুন্দরবন বাংলাদেশ এবং ভারতের ভ্রমণ পিয়াসী মানুষের কাছে অন্যতম সেরা একটি ভ্রমণ স্থান। বাংলাদেশে বর্তমানে বিশ্বমানের জাহাজ তৈরি হচ্ছে এবং সেই জাহাজে করে সুন্দরবন ঘুরে দেখা সম্ভব। বাংলাদেশের রিভার ট্যুরিজম বিগত কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়েছে। পর্যটন খাতে বেশ কিছু বিলাসবহুল জাহাজ এবং লঞ্চ নিয়মিত নানান পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছে।
M.V. SEA PEARL CRUISE-1 বা সি পার্ল ক্রুজ ১ জাহাজে আমি ২ রাত ৩ দিনে সুন্দরবন ঘুরে দেখেছি। সি পারল ওয়ানের সম্পর্কে বিস্তারিত জানতে https://www.facebook.com/share/1DVVAjzGaL/
ভিডিও টাইম লাইন
01:51 -ঢাকা টু খুলনার বাস
03:26 - জেলখানা ঘাট
04:56 - সুন্দরবনে জাহাজের রুমের নমুনা
12:11 - আন্ধারমানিক সুন্দরবন। সুন্দরী গাছের রাজ্য
15:55 - সি পারল জাহাজের ইঞ্জিন রুম ( আদার ব্যাপারীর জাহাজের খবর)
19:06 - সুন্দরবনে বড়শি দিয়ে মাছ ধরা
21:15 - জামতলা, কটকা, সুন্দরবন। এটা বাঘের রাজ্য
25:28 - কটকা অফিস পার্ক, সুন্দরবন
27:50 - কটকায় রিং জাল দিয়ে মাছ ধরা
30:29 - কচিখালী সুন্দরবন, এটা বাঘ সাপের অভয়ারণ্য
33:42 - ডিমের চর, সুন্দরবন। এখানে সি বিচ বাঘ পাহারা দেয়
38:16 - করমজল, মংলা, সুন্দরবন
40:55 - এমন জাহাজে ঘুরার সম্ভাব্য খরচ
43:31 - সুন্দরবন ভ্রমণ কেন লাভ কেন লস!!
সুন্দরবনে এই বিলাস বহুল জাহাজে ভ্রমণ অভিজ্ঞতাটা আমি সংক্ষেপে তুলে ধরছি।
*১ম দিন
খুলনা রূপসা ঘাট/জেলখানা ঘাট থেকে সকাল ৭ টায় গেস্ট রিসিভ করে হআন্দারমানিক এর উদ্দেশ্যে জাহাজ ছেড়ে দেয়া হয়। সকাল ৮:০০ থেকে ৮:৩০ মিনিটে সকালের নাস্তা (ব্রেকফাস্ট) পরিবেশন করা হয়। যেতে যেতে চোখে পড়ে রূপসা ব্রীজ, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মোংলা/মংলা পোর্ট।
আনুমানিক দুপুর ১/২ টায় আন্দারমানিক জাহাজ পৌঁছায়। লাঞ্চের (দুপুরের খাবারের) পরে আন্দারমানিক ইকো ট্যুরিজম স্পট ঘুরে দেখান হয়।
আন্ধার মানিকে বন্যপ্রাণীর পানি খাবার জন্য একটি মিষ্টি পানির পুকুর আছে।দুই স্পটেই আছে বন ও বন্যপ্রাণী পর্যবেক্ষণ করার জন্য ওয়াচ টাওয়ার আর কাঠের তৈরী হাঁটার ট্রেইল।
আন্ধারমানি ঘুরে আমরা জাহাজে ফিরে আসি এবং কটকার উদ্দেশ্যে রওনা দেই। আনুমানিক রাত ৮/৯ টার দিকে কটকা পৌঁছানো এবং রাতে জাহাজে অবস্থান (রাত যাপন)।
** ২য় দিন
খুব সকালে আনুমানিক ৬টায় কটকা অফিস পার্ক ও টাইগার টিলাসহ আশেপাশের এলাকা ঘুরে, জাহাজে ফিরে এসে, সকালের নাস্তা (ব্রেকফাস্ট) করে, জামতলা সী বীচের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। যাওয়ার পথেই ওয়াচ টাওয়ার ও টাইগার পয়েন্টের হেঁটে যেতে পারবেন। বীচে ঘন্টাখানিক সময় দিয়ে আবার জাহাজে ফিরে আসি। (কটকা, জামতলা বীচ যাওয়া-আসা আনুমানিক ৬ কিলোমিটার)জাহাজে ফিরে ছোট ক্যানেল দিয়ে কচিখালী অভয়ারণ্যের দিকে রওনা করি।কচিখালিতে প্রচুর হরিন দেখা যায়। দুপুর ৩টা নাগাদ কচিখালী পৌছাই। এর পর চলে যাই ডিমের চর। সাগরের মাঝে ভেসে ওঠা এই চরে আমরা বিকেল সন্ধ্যা কাটিয়ে, চলে আসি জাহাজে।কচিখালী ও কচিখালীতে ক্যানেল ক্রুজিং করে, সন্ধ্যার শীপে ফিরে আসা, ও শীপে করে চাঁদপাই ফরেস্ট স্টেশনের উদ্দেশ্যে রওনা করবেন এবং শীপে রাত যাপন।।
**৩য় দিন
সকালে চাঁদপাই ফরেষ্ট স্টেশন এর আশেপাশে ক্যানেল ক্রুজিং করে জাহাজে ফিরে আসি।সকালের নাস্তা (ব্রেকফাস্ট) করে করমজল ভ্রমণ করি। করমজলে একটি মিনি চিড়িয়াখানা ও কুমির প্রজনন কেন্দ্র আছে। এখানে হাঁটার জন্য প্রায় ১ কিলোমিটারের মত কাঠের ট্রেইল আছে। আছে অনেক উঁচু ওয়াচ টাওয়ার। সুন্দরবনের বড় ম্যাপটিও এখানে। করমজল ভ্রমণ শেষে জাহাজে ফিআসা, ও জাহাজেকরে খুলনার উদ্দেশ্যে রওনা করা।
আনুমানিক সন্ধ্যা ৫-৬টার দিকে খুলনা পৌঁছানো ও স্নাক্স পরিবেশন করা হয়। স্নাক্স শেষে, ট্যুরের সমাপ্তি ঘোষণা করা হয়।
জোয়ার ভাটার কারণে ২/৩ঘন্টা সময় ব্যবধান হতে পারে এবং অনুমতি পাওয়া সাপেক্ষে ভ্রমণের স্পট পরিবর্তন ও পরিবর্ধন অনেক সময় হতে পারে।
সুন্দরবনের জাহাজ সম্পর্কে কথা বলা প্রয়োজন।এক সময় সুন্দরবনে বাংলাদেশের অন্যান্য রুটে বাতিল হওয়ার লঞ্চ কেটে এখানে চলাচল উপযোগী বানিয়ে পর্যটকদের ভ্রমণে ব্যবহার হতো। কিন্তু বর্তমানে একেবারে রিভার ক্রজ করার উদ্দেশ্যেই বিলাসবহুল ক্রুজ শিপ তৈরী কর হয়।আমাদের এই ভ্রমণের একটা বড় অংশ আমরা খুলনার পশুর নদীর উপর দিয়ে করেছিলাম। নভেম্বর মাস থেকে এই জাতীয় জাহাজ দুবলার চর হয়ে ভ্রমণ করে। দুবলার চর বাংলাদেশের শুটকি এবং মৎস্য শিল্পের জন্য বিখ্যাত।
বর্তমানে সুন্দরবনের আলাস্কা (ALASKA) , সি পার্ল ( Sea Pearl) , কোস্টাল ক্রুজ, এমভি ওয়েভ, The Wave 2 এর মত অনেকগুলো বিলাসবহুল জাহাজ রয়েছে। এ সমস্ত জাহাজের সুইমিং পুল, জাকুজি সহ অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। সারা দুনিয়ার বিলাসবহুল জাহাজের সাথে আকারের দিকে তুলনায় না পারলেও সেবা দিক দিয়ে তারা নিজেদের প্রতিষ্ঠার চেষ্টা করছে।প্রতিবছর সুন্দরবন ভ্রমণ সিজনে বিভিন্ন লঞ্চ প্যাকেজের মাধ্যমে যাত্রীদের সুন্দরবন ঘুরার সেবা প্রদান করে।
তুলনামূলক অল্প কিছু টাকা বেশি খরচ হলেও ভালো মানের জাহাজে করে ভ্রমণ করলে রিভার ট্যুরিজম এর পূর্ণাঙ্গ মজা পাওয়া যাবে।
আমাদের সুন্দরবন ভ্রমণ নিয়ে এই ভিডিওটি একটি ভ্রমণ গাইড হিসেবে কাজ করবে। সি পার্ল ওয়ান জাহাজের ভ্রমণ অভিজ্ঞতার মাধ্যমে আপনি সম্পূর্ণ সুন্দরবন ভ্রমণের একটা রূপ পাবেন।
Join us on an unforgettable journey to the beautiful Sundarban aboard Sea Pearl Cruise 1.In this video, I share the full experience of traveling by ship — cabin tour, food review, cruise facilities, jungle safari, and the breathtaking beauty of the world’s largest mangrove forest.If you are planning a Sundarban tour in 2025, this video will help you understand the full trip and choose the right cruise ship.
#sundarban
#সুন্দরবন
#জাহাজ
#সেন্টমার্টিন
#saintmartin
সুন্দরবন জাহাজ ভ্রমণ | Sundarban Travel | Sea Pearl Cruise Ship | Khulna | Sundarban Travel Guide
Up next
Autoplay
AK TV
155 Views • 23 March 2026
PEAL PEAL
110 Views • 09 February 2026
raihamraihann
380 Views • 03 February 2026
Sujuka
402 Views • 02 February 2026
fahim56
215 Views • 02 February 2026
Sadi24
464 Views • 02 January 2026
sonu
484 Views • 30 November 2025
sadia22
1,026 Views • 30 October 2025
Tapsin
16,049 Views • 24 October 2025
Raitul
217 Views • 24 September 2025
OpenSource PHP Hub
439 Views • 22 August 2025
Share
Embed
Report
🥺
AdBlocker Detected
We noticed you are using an AdBlocker. We rely on ads to keep Weekmotion free and high-quality for everyone.
Please disable your AdBlocker and refresh the page to continue watching.
SORT BY-
Top Comments
-
Last Comments